২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়া ২ লাশ

গাজীপুরে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত পরিচয় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 01:11 PM

Updated : 25 Aug 2022, 07:09 PM

গাজীপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত পরিচয় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সদর উপজেলার পুবাইলের তালটিয়া এলাকা থেকে এক পুরুষ এবং কালিয়াকৈর উপজেলার নয়ানগর রেলসেতুর পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলেছে, পুরুষটির পরনে ছিলো ধূসর রঙের জামা ও খয়েরি সাদা ছাপের লুঙ্গি। তার বয়স আনুমানিক ৪০ বছর। নীল শাড়ি পরা নারীর বয়স ৩৫ বছর হতে পারে বলে পুলিশ জানিয়েছে। পুবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তালটিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে পুরুষটি। এই ব্যক্তি ট্রেনে ছাদে ভ্রমণের সময় পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন বলে তিনি জানান। এসআই জানান, বিকাল সাড়ে ৪টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। অপরদিকে কালিয়াকৈর উপজেলার নয়ানগর রেলসেতুর পাশ থেকে বিকাল ৫টার দিকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান রাসেল। তিনি জানান, পুলিশ ধারণা করছে ১৪-১৫দিন আগে কোনো ট্রেনে কাটা পড়ে ওই নারী মারা গেছেন। লাশটি রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আবুল খায়েরের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১০ ঘ.