বরিশাল, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে 'চরমপন্থী' দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে উজিরপুর উপজেলার নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- হাফিজুর রহমান নান্নু খান (৩২), মিজানুর রহমান মিজান (৩০) ও জালিস মৃধা (৩০)। এদের বাড়ি নারায়ণপুর গ্রামে।
র্যাব-৮ এর ১নং কোম্পানীর অধিনায়ক মেজর রাশেদুল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরা সবাই চরমপন্থী এবং কামরুল গ্র"পের সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি বন্ধুক, তিনটি শুটার গান ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানান রাশেদুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫২৯ ঘ.
bdnews24