২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে তিন সহোদরের যাবজ্জীবন

চাঁদপুরে একটি হত্যা মামলায় তিন সহোদরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 09:24 AM

Updated : 25 Aug 2022, 07:09 PM

চাঁদপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে একটি হত্যা মামলায় তিন সহোদরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছর সশ্রম কারাদণ্ডেরও নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোতাহের হোসেন এই রায় দেন। দন্ডাদেশ প্রাপ্তরা হচ্ছেন- আব্দুল মান্নান (২৮), শামসুল হক (৪৫) ও মোজাম্মেল হক (২৫)। এদের বাড়ি শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামে। রায় ঘোষণার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়। ২০০৫ সালের ১৪ অক্টোবর মনিপুর গ্রামের ফরিদ আহমেদকে (২২) পিটিয়ে হত্যার অভিযোগে তার বাবা সহিদুল ইসলাম আসামিদের বিরুদ্ধে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট মো. সাইয়েদুল ইসলাম বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই মামলায় ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়।" সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া ও এপিপি অ্যাডভোকেট দেবাশীষ কর মধু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৫২০ ঘ.