২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে যুবকের লাশ

রাজধানীর তেজগাঁও এলাকায় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 08:45 AM

Updated : 25 Aug 2022, 07:09 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকায় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মো. রুবেল (২২) নামে ওই যুবকের লাশ মঙ্গলবার ভোরে ফার্মগেটের কাছে আহসানিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি গলিতে পড়ে ছিলো। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি মাহবুবুর রহমান। নিহতের বড়ভাই রাজু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রোববার রাতে রুবেলকে তার বন্ধু রিফাত বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিলো। রিফাতের বড় ভাই টিটু মাদক বিক্রেতা বলে অভিযোগ করেন রাজু। তিনি বলেন, "টিটুই রিফাতকে পাঠায়। রিফাত সরল বিশ্বাসে রুবেলকে তার ভাইয়ের কাছে নিয়ে যায়। সম্ভবত মাদক কেনাবেচায় রাজি করাতে না পেরে টিটু ও তার সহযোগীরা রোববার রাতে রুবেলকে পিটিয়ে হত্যা করে। সোমবার রাতে লাশটি গলিতে ফেলে যায়।" এ বিষয়ে ওসি মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে যাদের নাম এসেছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওসি জানান, রুবেল বেকার ছিল। নবম শ্রেণীর পর আর সে লেখাপড়া করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৪৪৪ ঘ.