২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিককে পেটালো ছাত্রলীগ

রংপুরের পীরগঞ্জে সরকার সমর্থক ছাত্রলীগকর্মীরা এক সাংবাদিককে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 06:42 AM

Updated : 25 Aug 2022, 07:09 PM

রংপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগঞ্জে সরকার সমর্থক ছাত্রলীগকর্মীরা এক সাংবাদিককে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত দৈনিক রংপুরচিত্রের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলামকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। হামলার অভিযাগে আমিনুল বাদি হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা করেছেন বলে ওই থানার ওসি ওসি রওশন মোস্তফা জানিয়েছেন। আমিনুলের অভিযোগ, সোমবার রাত পৌনে ১২টার দিকে পীরগঞ্জ প্রেসক্লাব থেকে বাড়ি ফেরার পথে খাদ্যগুদামের কাছে ছাত্রলীগের একদলকর্মী তাকে লোহার রড ও হকি স্টিক দিয়ে পিটিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন আমিনুলকে হাসপাতালে নিয়ে যায়। আমিনুল তার মামলায় আলমগীর মিয়া, গোলাপ ও তিতু নামে তিন ছাত্রলীগকর্মীকে আসামি করেছেন। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমিনুল যাদের আসামি করেছেন, তারা ছাত্রলীগ করে বলে শুনেছি। আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪০ ঘ.