মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "আমিও বিশ তলা বিল্ডিং থেকে লাফ দিবো..." ছেলের কথায় গর্বে মিটমিটি হাসলেন বাবা। মানুষের জীবন বাঁচাতে দুঃসাহসী এই বাসনা দমকলে ডুবুরী চান মিয়ার শিশুপুত্র মাহিবের।
গত ছয় বছর ধরে জলে-স্থলে বিপদাপন্ন মানুষের উদ্ধারে এমন অনেকবারই ঝাঁপিয়ে পড়তে হয়েছে চান মিয়াকে। এই সেদিনও সাভারের আমিনবাজারে তুরাগ নদে তলিয়ে যাওয়া বাসটির উদ্ধারে তিনিও যোগ দিয়েছিলেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভাগীয় কার্যালয়ে শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওই উদ্ধার অভিযানের কথাই জানাচ্ছিলেন তিনি। তার প্রথম শ্রেণী পড়
bdnews24