২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ইয়াবাসহ আটক ২

গাজীপুরে ২০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 09:49 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

গাজীপুর, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ২০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। পুলিশ জানায়, জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। এরা হলেন- হলো তপন (২৮) ও সাহিদ (২৭)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। র‌্যাব-১ এর উপ-পরিচালক মেজর আহসানুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ি মাঠে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে তাদেরকে জয়দেবপুর থানায় পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৪৬ ঘ.