২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গার প্রতিকৃতি আঁকা ফেস্টুন পোড়ানোয় এসআই প্রত্যাহার

দেবী দুর্গার প্রতিকৃতি আঁকা লটারির ফেস্টুন পুড়িয়ে ফেলায় শেরপুর সদর থানার উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 03:23 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

শেরপুর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেবী দুর্গার প্রতিকৃতি আঁকা লটারির ফেস্টুন পুড়িয়ে ফেলায় শেরপুর সদর থানার উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকালে সদর থানার এসআই বদরুজ্জামানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। শুক্রবার রাতে গোয়ালপট্টি এলাকার ব্যাচেলার্স ক্লাবের পুজামণ্ডপে বদরুজ্জামান তার ফোর্স নিয়ে ওই পূজামণ্ডপ থেকে দুর্গার প্রতিমা আঁকা লটারীর ফেস্টুন জব্দ করে ঘটনাস্থলেই তা পুড়িয়ে ফেলে। হিন্দু স