২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। তারাপুর-ঠুটাপাড়া গ্রামে শনিবার বিকালে মাঠে কাজ করার সময় তাদের ওপর বজ্রপাত হয় বলে পুলিশ জানিয়েছে। মৃতরা হলেন- মনাকষা ইউনিয়নের ঠুটাপাড়া গ্রামের আরশাদ আলী (৫৫), তারাপুর গ্রামের খাইরুল ইসলাম (৫০) ও ভবানীপুর গ্রামের নাসির উদ্দিন(৩৮)। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরশাদ, খাইরুল ও নাসির জমিতে কাজ করছিলেন। বেলা সাড়ে ৩টার দিকে বজ্রপাত হলে তিনজন ঘটনাস্থলেই মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১১ ঘ.