রাজবাড়ী, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী সদর উপজেলায় শনিবার অজ্ঞাতনামা অন্তঃসত্ত্বা এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মুরালীপুর গ্রামের একটি কলাবাগান থেকে সকালে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্থানীয়রা তরুণীর লাশ দেখে পুলিশকে খবর দেয়। তার চোখ ও মুখে আঘাতের চিহ্ন ছিল। পরনে ছিল কমলা রংয়ের সালোয়ার কামিজ।
ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪২০ ঘ.
bdnews24