২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাসিক হোটেলের সনদ বাতিল

অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগে রাজধানীর একটি আবাসিক হোটেলের সনদ বাতিল করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 05:23 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগে রাজধানীর একটি আবাসিক হোটেলের সনদ বাতিল করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফার্মগেটের বাবুল টাওয়ারে হায়াত রিজেন্সি নামে আবাসিক হোটেলটিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। র‌্যাব-২ এর একটি দল এতে সহায়তা করে। অভিযানে হোটেলটি থেকে ১৫জন যৌনকর্মীসহ মোট ২৯জনকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আটক ২৯ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় এবং হোটেল মালিকের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারা লঙ্ঘনের অভিযোগে তেজগাঁও থানায় আলাদা দুটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/পিডি/২৩২০ ঘ.