২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নিহত ২, বাসে আগুন

রাজশাহীর পুঠিয়া এবং মানিকগঞ্জের ঘিওরে বুধবার পৃথক ঘটনায় বাসের চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 06:02 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়া এবং মানিকগঞ্জের ঘিওরে বুধবার পৃথক ঘটনায় বাসের চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুঠিয়ায় দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি জানান, পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়ায় বিকেল চারটার দিকে রাজশাহী থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী রুবেলকে চাপা দেয়। আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রুবেল (১৯) নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পুঠিয়া থানার ওসি জিয়াউল আলম জানান, ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তারা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রুবেলের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা মহাসড়কে ঘিওর উপজেলার পুখরিয়ায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ধনু সাহা (৩৫) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হন ধনুর বাবা দেবেন সাহা (৫৫)। তাদের বাড়ি শিবালয় উপজেলার কৈল্লা বাগজান গ্রামে। ঘিওর থানার ওসি আজিজুর রহমান জানান, সন্ধ্যায় দেবেন সাহা ছেলে ধনু সাহাকে নিয়ে মানিকগঞ্জের তরা হাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে পুখরিয়া বাসস্ট্যান্ডের কাছে হানিফ পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ধনু সাহা নিহত হন। আহত দেবেন সাহা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২৩৫৫ ঘ.