২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে গুলিতে নিহত ১

রাজধানীর মিরপুরে গুলিতে মো. সাজাহান (৩৮) নামে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 05:51 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে গুলিতে মো. সাজাহান (৩৮) নামে একজন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পশ্চিম শেওড়াপাড়ার সিদ্দিকের গ্যারেজে বসে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন সাজাহান। এ সময় কয়েকজন যুবক এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে আশপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আগেই তার মৃত্যু হয়েছে। ওসি জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহত সাজাহানের বিরুদ্ধে মিরপুর থানায় বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। তবে সাজাহানের স্ত্রী শাহিনুর আক্তার দাবি করেন, সাজাহান পেশায় নির্মাণ ঠিকাদার ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/পিডি/২৩৪৩ঘ.