২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে আ.লীগের সংষর্ষে আহত ১০

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্র"পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 05:51 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জ সদর উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্র"পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার রাতে উপজেলার চরডুমুরিয়ায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। রাত ১০টার দিকে ওই এলাকায় বোমা ও গুলির শব্দ শোনা যাচ্ছিলো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান। সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আহতদের মধ্যে কামাল (৩০) নামের একজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমির (২০), সোহাগসহ (২০) আহত আরো কয়েকজনকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আসন্ন ইউপি চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম মল্লিক ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা মোল্লা গ্র"পের মধ্যে এই সংঘর্ষ বাঁধে বলে স্থানীয়রা জানায়। তারা জানায়, বিবদমান দু'গ্র"পের মধ্যে বেশ কয়েক দিন ধরে সহিংসতা চলে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৫ ঘ.