২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ডুবে যাচ্ছে সারবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি সারবাহী জাহাজের তলদেশ ফুটো হয়ে পানি ঢুকছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 10:22 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি সারবাহী জাহাজের তলদেশ ফুটো হয়ে পানি ঢুকছে। বুধবার বেলা আড়াইটার দিকে বহির্নোঙ্গরের আলফা অ্যাংকরেজে মধ্য আমেরিকার সেন্ট কিডসের পতাকাবাহী এমভি ওশান পার্ল নামক জাহাজটির তলদেশ ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করে। চট্টগ্রাম বন্দরের উপ সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরের উদ্ধারকারী টাগবোট কাঙ্গারি, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি বলেন, "জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্দন সচিব ফরহাদ উদ্দিন জানান, আট হাজার টন ইউরিয়া সারবাহী জাহাজটি গত ৩ সেপ্টেম্বর বন্দরের বহির্নোঙরে আসে। স্থানীয় লিটমন্ড শিপিং জাহাজটির লোকাল এজেন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৬১৬ ঘ.