সায়েদুল ইসলাম তালাত, শামীম আহমেদ, ও সেলিম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনার ৫৪ ঘণ্টা পর তুরাগ নদীতে ডুবে যাওয়া বাসটি পুরোপুরি উদ্ধার হয়েছে। দুর্ঘটনায় মৃত ১১ জনের মধ্যে ১০ জনের পরিচয় জানা গেছে।
বাসটির দু-তৃতীয়াংশ পানির ওপরে ওঠানোর পর উদ্ধারকর্মী দল জানায়, ভেতরে আর কোনো লাশ নেই।
তবে ঘটনাস্থলে উপস্থিত অনেকে তাদের স্বজন বাসের ভেতরে ছিলেন দাবি করে মৃতদেহ খুঁজছেন।
ঢাকা থেকে সাভারগামী বৈশাখী পরিবহনের বাসটি প্রায় অর্ধশত যাত্রী নিয়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর কাছে নদীতে পড়ে যায়।
ডুবে যাওয়ার ২৫ ঘণ্টা পর বাসটির সন্ধান পাওয়া যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল-নৌ-সেনাবাহিনীর যৌথ উদ্ধারকারী দল পাঁচটি রেকার ও একটি ক্রেনের সাহায্যে বাসটি তীরে ওঠানোর চেষ্টা চালাচ্ছে।
মৃতের সংখ্যা ১১
সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা রাব্বি মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১১।
যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন
bdnews24