২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজ প্রযুক্তি ও বিদ্যুৎ-জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী নরওয়ে

নরওয়ে বাংলাদেশে সবুজ প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে আরো বিনিয়োগে আগ্রহী বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত ইনজিবিয়োগ স্টফরিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোরব ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরওয়ে বাংলাদেশে সবুজ প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে আরো বিনিয়োগে আগ্রহী বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত ইনজিবিয়োগ স্টফরিং। স্টফরিং সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাতে বাংলাদেশের সামাজিক ও অবকাঠামো উন্নয়ন খাতে নরওয়ের প্রধানমন্ত্রীর অব্যাহত সমর্থনেরও আশ্বাস দেন। জাহাজ নির্মাণ ও কৃষি খাতেও নরওয়ে আরো বিনিয়োগে আগ্রহী বলে জানান তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "রাষ্ট্রদূত বাংলাদেশে তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানির পাশাপাশি এ দেশে ব্যবসা ও বিনিয়োগে যৌথ অংশিদারিত্ব বাড়াতে তার দেশের আগ্রহের কথাও প্রকাশ করেন।" বৈঠকে তারা দ্বিপক্ষীয় বিভিন্ন এবং বাংলাদেশের উন্নয়ন খাতে নরওয়ের সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলাপ করেন। সরকারের বিভিন্ন কর্মসূচির উলে