পিরোজপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের জিয়ানগর উপজেলায় একদল দুবর্ৃৃত্ত দুর্গা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমাসহ সব বিগ্রহ ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে।
বালিপাড়া ইউনিয়নের চর বলেশ্বর গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে পুলিশ সুপার (এসপি) এ জেড এম নাফিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, জয়ানগর থানার ওসি আ. রাজ্জাক ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমাংশু শেখর হালদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসপি নাফিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
স্থানীয় পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ কান্ত এ ঘটনায় জিয়ানগর থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪১০ঘ.
bdnews24