সাভার, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজারের কাছে সালেপুরে তুরাগ নদীতে পড়ে যাওয়া বাসটির সন্ধান চালাতে গিয়ে সোমবার দুপুরে সেনাবাহিনীর একটি ইঞ্জিনচালিত নৌকা উল্টে যায়।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক শামীম আহমেদ জানান, নৌকাটিতে সেনাবাহিনীর উদ্ধারকারী দলের ১০-১২ জন ছিলেন। বেলা পৌনে ১২টার দিকে সেটি উল্টে যায়। এর পরপরই দমকল বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে।
ওদিকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তুরাগ নদীতে ডুবে যাওয়ার ২৪ ঘণ্টা পরও বাসটির সন্ধান মেলেনি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় অভিযান বিঘি
bdnews24