২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বৃত্তরা পিটিয়ে মেরেছে স্কুল ছাত্রকে

খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে দুর্বৃত্তরা এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 07:35 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

খুলনা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে দুর্বৃত্তরা এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে পিপলস জুটমিল কলোনি মাঠে এ ঘটনা ঘটে। নিহত বাপ্পি (১৬) প্লাটিনাম জুবিলি জুটমিল হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। সে পিপলসস জুটমিল কলোনির মোজাফ্ফর হোসেনের ছেলে। খালিশপুর থানার ওসি মো. কবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাপ্পী রাতে তার পিপলস জুটমিল কলোনির বাসা থেকে বেরিয়ে মাঠে আসলে আগে থেকে ওখানে থাকা দুর্বৃত্তরা তাকে প্রচণ্ড মারধর করে। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৭ ঘ.