জাবি, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমি বাড়ি যাব না, আমার তারা যেখানে যাবে আমি সেখানে যাব।
তুরাগ নদীতে বাসডুবি হয়ে নিহত মনোয়ারা খাতুন তারার বাবা কাজী আব্দুল হাকিমের আহাজারিতে ভারি হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।
রোববার সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে তুরাগ নদীতে বাস ডুবে মারা যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের (৩৭ তম ব্যাচ) শিক্ষার্থী মনোয়ারা খাতুন তারা। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের ২০২ নম্বর কক্ষের আবাসিক ছাত্রী ছিলেন।
রোববার ছিল তার দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা।
তারা মহাখালীর ওয়ারল্যাস রেল গেট এলাকার বাসিন্দা ব্যবসায়ী কাজী আব্দুল হাকিম ও আমেনা খাতুনের দ্বিতীয় সন্তান।
তারার বড়বোন শাহানা আখতার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকতা হিসেবে কর্মরত আছেন। ছোটভাই কাজী আরাফাত উল্ল
bdnews24