২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীর মৃত্যু: বিচার চেয়ে বিক্ষোভ-সমাবেশ

মানিকগঞ্জে ফারিয়া খান আশা নামে এক ছাত্রীকে হত্যার অভিযোগ করে দোষীদের বিচারের দাবিতে রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তার শিক্ষক ও সহপাঠিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 03:21 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

মানিকগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানিকগঞ্জে ফারিয়া খান আশা নামে এক ছাত্রীকে হত্যার অভিযোগ করে দোষীদের বিচারের দাবিতে রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তার শিক্ষক ও সহপাঠিরা। শহরের শহীদ রফিক সড়কে আফরোজা রমজান বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ শেষে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন- শিক্ষক কাশিনাথ সরকার, সহপাঠি সুমা মাহমুদ তামান্না, আসফিয়া সিদ্দিকা, আশার বোন মাহমুদা খান ইলা ও ভাই সাব্বিরুল হক সানি। সমাবেশে আশা হত্যাকারীদের ফাঁসির দাবি জানান বক্তারা। শিক্ষক কাশিনাথ সরকার বলেন, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেন আশার মত আর কারো প্রাণ দিতে না হয়। সদর থানার ওসি মো. আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতদের পুলিশ হেফাজতে একদিন জিজ্ঞাসাবাদ শেষে রোববার আবার আদালতে হাজির করা হয়। আফরোজা রমজান বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ফারিয়া খান আশাকে অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার দেবেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী রেহমান জামান ঝিনুকের বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে আশার মৃত্যু হয়। এ ঘটনায় আশার খালাত ভাই নূরে আলম প্রিন্স বাদি হয়ে ঝিনুক ও মোমিনুল ইসলাম খোকনসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। পুলিশ ঝিনুক ও খোকনকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৩ ঘ.