২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চর নিয়ে সংঘাত: ৫০ আসামির জামিন

শেরপুর-জামালপুর সীমান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা চরের দখল নিয়ে সংঘর্ষের মামলায় ৫০ আসামি জামিন পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 02:44 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

শেরপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুর-জামালপুর সীমান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা চরের দখল নিয়ে সংঘর্ষের মামলায় ৫০ আসামি জামিন পেয়েছে। জামালপুর শহর আওয়ামী লীগের সভাপতিসহ আসামিরা রোববার শেরপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে হাকিম মিয়া মুহা. আলী আকবর আজিজী জামিন মঞ্জুর করেন। আসামিদের মধ্যে আছেন- জামালপুর পৌরসভার কাউন্সিলর হবিবর রহমান হবি, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জামালপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ওসমান গনি মুসা, জেলা ছাত্রলীগের সাধারণ স