চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলায় দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রকাশক ও সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেছে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত।
রোববার মুখ্য বিচার বিভাগীয় হাকিম বাসুদেব রায় এ নির্দেশ দেন।
সকালে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ আদালতে যায়যায় দিন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি মো. সাইদ হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুন উদ্দীন আহম্মদ, প্রকাশক আবুল হাসান মো. আল ফারুক ও ভ্রাম্যমাণ প্রতিনিধি হাসান আরিফের বিরুদ্ধে মানহানির অভিযোগ করেন।
বিচারক অভিযোগটি আমলে নিয়ে আসামিদের আগামী ২০ ডিসেম্বর আদালতে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ অক্টোবর দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রথম পাতায় বাদির ছবিসহ 'নিজ ঘরে পরবাসী চাঁপাইয়ের সংসদ সদস্য আব্দুল ওদুদ' শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
প্রতিবেদনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেও দলের নেতা-কর্মীদের সঙ্গে বাদীর কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তাকে আওয়ামী লীগের টিকিটে বিএনপি'র এমপি হিসেবে আখ্যায়িত করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, ওই প্রতিবেদনে মিথ্যা, ভিত্তিহীন, কল্পনাপ্রসূত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানিকর সংবাদ পরিবেশন করা হয়েছে।
এতে বলা হয়, জাতীয় সংসদের একজন সংসদ সদস্যর বিরুদ্ধে এমন মানহানিকর প্রতিবেদন সরকার ও সরকার দলের ভাবমুর্তি ক্ষুণ
bdnews24