২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পুলিশের শৈথিল্য থাকলে ব্যবস্থা: আইজিপি

নাটোরে বিএনপি নেতা খুনের সময় পুলিশের কোনো শৈথিল্য থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশপ্রধান হাসান মাহমুদ খোন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 09:38 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে বিএনপি নেতা খুনের সময় পুলিশের কোনো শৈথিল্য থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশপ্রধান হাসান মাহমুদ খোন্দকার। তিনি রোববার বলেছেন, নাটোরের ঘটনায় দায়ের করা মামলারই শুধু তদন্ত হচ্ছে না, পুলিশের গাফলতি ছাড়াও সার্বিক বিষয় তদন্ত হচ্ছে। "এ ঘটনায় যদি পুলিশের কোনো শৈথিল্য প্রকাশ পায়, তা হলে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে", বলেন তিনি। রোববার পুলিশ সদর দপ্তরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা নিয়ে এক বৈঠকের পর পুলিশ মহাপরির্শক (আইজিপি) সাংবাদিকদের এ কথা বলেন। নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূর বাবু শুক্রবার খুন হন। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা তার ওপর হামলা চালায়। আর ওই সময় পুলিশ নিষ্ক্রিয় ছিলো। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেন আইজিপি। একদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও একই কথা বলেন। যদিও রাজনৈতিক সহিংসতা ছাড়াও গত কয়েক সপ্তাহে রাজধানী ঢাকায়ই কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে। দুই সপ্তাহ আগে যাত্রাবাড়ীতে খুন হয় এক পরিবারের তিনজন। স