সাভার, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার উপজেলার আমিনবাজারের কাছে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে তুরাগ নদীতে পড়ে যাওয়া বৈশাখী পরিবহনের বাসটি থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযানে পুলিশের পাশাপাশি ঢাকা থেকে দমকল বাহিনীর ডুবুরিরও যোগ দিয়েছেন।
রোববার সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজারের সালেপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার থানার ওসি মাহাবুবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এ পর্যন্ত আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৪২ ঘ.
bdnews24