২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৪০ যাত্রী নিয়ে বাস নদীতে

ঢাকার সাভার উপজেলার আমিনবাজারের কাছে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বৈশখী পরিবহনের একটি বাস তুরাগ নদীতে পড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 06:15 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

সাভার, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার উপজেলার আমিনবাজারের কাছে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বৈশখী পরিবহনের একটি বাস তুরাগ নদীতে পড়ে গেছে। রোববার সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাভার থানার ওসি মাহাবুবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। হতাহতের কোনো খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি।" (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২১৩ ঘ.