২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীর আগুনে নিহত আরো একজনের লাশ হস্তান্তর

দক্ষিণ যাত্রাবাড়ীতে জুতার রাসায়নিক (সলিউশন) তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আরো একজনের লাশ শনিবার স্বজনদের হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 05:29 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ যাত্রাবাড়ীতে জুতার রাসায়নিক (সলিউশন) তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আরো একজনের লাশ শনিবার স্বজনদের হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। লাশের পায়ের আংটি দেখে বোন সখীর (১৭) লাশ শনাক্ত করেন ভাই রাজন মিয়া। শনিবার বেলা ৪টায় স্যাল সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে বোনের লাশ বুঝে নেন রাজন। ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জমিস উদ্দিন সখীর লাশ হস্তান্তর করেন এবং দাফনের জন্য ২০ হাজার টাকা প্রদান করেন। এ নিয়ে এ মর্গ থেকে ৭ জনের লাশ হস্তান্তর করা হলো এবং এ ঘটনায় আর কোনো লাশ এ মর্গে নেই বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার দিন সখী তার খালা কারখানা শ্রমিক আমিনুরের সঙ্গে কারখানায় ঘুরতে এসেছিল। পরে তার খোঁজ না পাওয়ায় হাসপাতালের মর্গে খোঁজ নিতে আসেন। তবে বিকৃত লাশ দেখে তারা সখীকে সনাক্ত করতে পারছিলেন না। শনিবার দুপুর আড়াইটায় লাশের বা পায়ের দুটি আংটি দেখে তারা নিশ্চিত হন এটি সখীর লাশ। সখীর বাবা মমতাজ উদ্দিন ও মা শারমিন মর্গ থেকে লাশ নিয়ে যান। কদমতলী দক্ষিন ধনিয়ার একে স্কুল রোডের বাসিন্দা নিহত সখী দুই ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/পিডি/২৩০৩ ঘ.