২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুই পাহাড়ি সংগঠনের সমর্থকদের সংঘর্ষে নিহত ২'

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রতিদ্বন্দ্বী দুই পাহাড়ি সংগঠনের মধ্যে বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 02:09 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

রাঙামাটি, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রতিদ্বন্দ্বী দুই পাহাড়ি সংগঠনের মধ্যে বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার উপজেলার খেদারমারা ইউনিয়নের মধ্যম পাবলাখালি গ্রামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও প্রতিপক্ষ সংস্থারপন্থিদের (মানবেন্দ্র নারায়ণ লামরা গ্র"প) মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ ও এলাকাবাসী জানায়। নিহতরা হলেন- মিহির বরণ চাকমা (৫০) ও এনজয় চাকমা (২৪)। এরা দু'জনই সংস্কারপন্থি হিসেবে পরিচিত। তবে পিসিজেএসএস এ বন্দুকযুদ্ধে অংশগ্রহণ কিংবা তাদের কোনো সদস্যের মৃত্যুর কথা অস্বীকার করেছে। বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক লিটন দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম ঘটনাস্থলে গেছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে। স্থানীয় সাংবাদিক জুপিটার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দুকযুদ্ধে নিহত দু'জনই পিসিজেএসএস'র সদস্য। এ ব্যাপারে পিসিজেএসএস'র কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, জন সংহতি সমিতির কোনো সশস্ত্র শাখা নেই। তাই বন্দুকযুদ্ধে অংশগ্রহণের কোনো প্রশ্নই আসে না। নিহতরা তাদের সংগঠনের কেউ নন বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৯ ঘ.