২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতাউর রহমান খান কায়সার আর নেই

আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সার মারা গেছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 12:00 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সার মারা গেছেন। শনিবার বেলা ২টা ৫৫ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার ছোট ভাই ও আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সওগাত। সওগাত জানান, ৭১ বছর বয়সী আতাউর হৃদরোগসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি তিন মেয়েসহ বহু স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান। কায়সারের ছোটভাই আনোয়ারুল ইসলাম জানান, রোববার বেলা ১১টায় আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এরশাদ আলী হাই স্কুল মাঠে তার প্রথম এবং বিকাল ৫টায় চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে চন্দনপুরায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আতাউর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকর্বাতায় তিনি বলেন, তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী আতাউর মুক্তিযুদ্ধে অমূল্য অবদান রাখেন বলে শোকবার্তায় স্মরণ করেন প্রধানমন্ত্রী। এক শোকবার্তায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আতাউর রহমান খান কায়সার দেশের মাটি ও মানুষের জন্য সারাজীবন কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশ সৎ, নিষ্ঠাবান ও জনহিতৈষী একজন রাজনীতিক এবং আওয়ামী লীগ সংগঠনের জন্য নিবেদিতপ্রাণ একজন দক্ষ সংগঠক হারাল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। গত ২৮ অগাস্ট সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলমের নামাজে জানাজায় অংশ নিতে কক্সবাজার যাওয়ার সময় রামু উপজেলা এলাকায় তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। সে থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। গত ৩ অক্টোবর থেকে তিনি চমেক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের কেবিনে ভর্তি ছিলেন। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে (ইনসেনটিভ কেয়ার ইউনিট) ভর্তি করানো হয়। ২৮ অগাস্ট দুর্ঘটনায় আহত হওয়ার পরদিন তাকে ঢাকার এপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি প্রায়ই অসুস্থ থাকতেন। আওয়ামী লীগের প্রবীণ এ নেতার মৃত্যুতে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ১৯৪০ সালের ৭ সেপ্টেম্বর চট্টগ্রামের আনোয়ারা থানায় জন্মগ্রহণ করেন আতাউর রহমান। ১৯৫৯ সালে চট্টগ্রাম কলেজ থেকে আইএ পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে