২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ডাকাতি, দুজন গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগরের বাড়ৈপাড়া গ্রামে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 09:16 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগরের বাড়ৈপাড়া গ্রামে ডাকাতি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এই ডাকাতি হয়। ডাকাতরা নগদ ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। এসময় বাধা দেওয়ায় ডাকাতরা ৬ জনকে আহত করে। এর মধ্যে দুই মাদ্রাসা ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ দুজন হলো হিমেল (১২) ও হৃদয় (১৪)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে ১২/১৪ জনের সশস্ত্র ডাকাত দল বাড়ৈপাড়া গ্রামের আবুল হোসেনের বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এক পর্যায়ে হিমেলের মার গলা থেকে স্বর্ণের চেইন নেওয়ার সময় হিমেল, হৃদয় ও ঘরের লোকজন বাধা দেয়। এসময় ডাকাতরা গুলিবর্ষণ করে। এতে হিমেল ও হৃদয় গুলিবিদ্ধ হয়। সিরাজদিখান থানার ওসি মাহাবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "ডাকাতরা নগদ ১৫ হাজার টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫১৪ ঘ.