২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘায় কৃষক খুন

রাজশাহীর বাঘা উপজেলায় এক কৃষক খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 07:16 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

রাজশাহী, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাঘা উপজেলায় এক কৃষক খুন হয়েছেন। নিহত তোফাজ্জল হোসেনের (৪৫) বাড়ি উপজেলার আড়ানী পৌর এলাকার পেয়াদাপাড়ায়। শনিবার সকালে এক প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তোফাজ্জল মারা যান বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়রা জানায়, তোফাজ্জল শুক্রবার বিকালে একই গ্রামের একরাম হোসেনের কলাগাছের কয়েকটি পাতা কাটে। এ নিয়ে শনিবার সকাল ৭টার দিকে তোফাজ্জলের সঙ্গে আকরামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আকরাম বাড়ি থেকে ধারালো হাসুয়া এনে তোফাজ্জলের গলা ও ঘাড়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় তোফাজ্জল। বাঘা থানার ওসি আমিনুর রহমান সাংবাদিকদের জানান, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে হত্যাকাণ্ডের পর থেকে আকরাম পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৩ ঘ.