যশোর, অক্টোবার ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা।
শুক্রবার বিকেলে যশোর টাউন হল মাঠে এই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য খালেদুর রহমান টিটো।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক নুরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জাকির হোসেন প্রমুখ।
মেলায় স্থানীয় কৃষি, শিল্প, বাণিজ্যপণ্যসহ দেশীয় পণ্যের সমারোহ ঘটেছে। ১৭৪টি স্টলের মধ্যে গতকাল পর্যন্ত ১২৪টি স্টল পসরা সাজিয়ে বসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৩ ঘ.
bdnews24