২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনডি বাঁধের অভ্যন্তরে জলাবদ্ধতা

গত দুদিনের টানা বর্ষণে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা(ডিএনডি) বাঁধের অভ্যন্তরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 02:38 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত দুদিনের টানা বর্ষণে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা(ডিএনডি) বাঁধের অভ্যন্তরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিষ্কাশন খালগুলো অবৈধ দখল ও ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় পানি সরতে পারছে না। এতে বাঁধের অভ্যন্তরে নিম্নাঞ্চলের অনেক এলাকার বাড়িঘর, রাস্তাঘাট হাঁটু পানিতে তলিয়ে গেছে। পানিতে ভেসে অনেক খামারের মাছ। সৃষ্টি হয়েছে দুর্ভোগের। সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অবস্থিত পাম্প হাউজ জানিয়েছে, প্রধান নিস্কাশন খাল দিয়ে স্বাভাবিকভাবে পানি প্রবাহিত হচ্ছে। ময়লা আবর্জনা ও দখলের কারণে শাখা খালগুলো সংকুচিত হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ডিএনডি বাঁেধর অভ্যন্তরে রাজধানী ঢাকার চারটি ইউনিয়ন দনিয়া, শ্যামপুর, সারুলিয়া, মাতুয়াইল এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার চারটি ইউনিয়ন কুতুবপুর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, গোদনাইল রয়েছে। ডিএনডি বাঁধের অভ্যন্তরে প্রায় ১৬ লাখ মানুষ বসবাস করে। গত দুদিনের বৃষ্টিতে বাঁধের ঢাকার অংশের ট্যাংরা, মধ্যট্যাংরা, সারুলিয়া, ডগাইর, রসুলনগর, আমতলী, বক্্রনগর, শহীনগর, হাজীনগর, মাতুয়াইল, নারায়ণগঞ্জ অংশে চাঁদমারী, হাজীগঞ্জ, শিবুমার্কেট, আলীগঞ্জ, পাগলা, কুতবপুর, শান্তিধারা, তুষারধারা, গিরিধারা, দেলপাড়া, লামাপাড়া, নয়ামাটি, ভূঁইগড়, শহীদনগর, সুগন্ধ্যা, ইসলামবাগ, পূর্ব ইসদাইর, রসুলবাগ, জাঁলকুড়ি, বাঘমারা, কদমতলী, মধ্যকদমতলী, নিমাইকাসারী, নতুন মহল্লা, হিরাঝিল, পাইনাদি, পশ্চিমপাড়া, বৌবাজার, পাঠানতলি, তাঁতখানা, গোদনাইল, এনায়েতনগর, সস্তাপুর, প্রভৃতি এলাকার বাড়িঘর, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ লোক। অনেক বাড়িতে রান্নাঘর পানিতে তলিয়ে যাওয়ায় রান্নার সমস্যা হচ্ছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাহমুদুল হক তালুকদার শাহীন সাংবাদিকদের জানান, টানা বৃষ্টিতে তার মাছের খামারের লক্ষাধিক টাকার মাছ পানিতে ভেসে গেছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকার বাসিন্দা সোহরাব হোসেন জানান, তার বাড়িতে হাঁটু পানি জমে গেছে। এলাকার মসজিদে পানি উঠে যাওয়ায় মুসিল্লীদের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ভূঁইগড় এলাকার বাসিন্দা কাজী মো. আব্দুল্লাহ জানান, প্রভাবশালীরা পানি নিষ্কাশনের খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। তাছাড়া শিল্পকারাখানার নির্গত ময়লা আবর্জনার কারণে খালগুলো দিয়ে পানি নিস্কাশন না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিস্কাশনের খালগুলো খনন ও সংস্কার করা প্রয়োজন বলে তিনি মনে করেন। পানি উন্নয়ন বোর্ডের সিদ্ধিরগঞ্জ শিমরাইলস্থ পা