নাটোর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের বিএনপির মিছিলে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের সশস্ত্র হামলায় বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু (৩৮) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় বিএনপির আরো অন্তত ৪০ নেতাকর্মী আহত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার বনপাড়া বাজারে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনার ছবি তুলতে গেলে চার সাংবাদিককে পিটিয়ে জখম করা হয়। ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা।
নিহত সানাউল্লাহ বনপাড়া পৌর বিএনপির সভাপতি ছিলেন।
বিএনপির অভিযোগ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং যুবলীগ কর্মী রাকিব, জামিল ও বাবলুর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সাংবাদিকদের বলেছেন, তিনি এ হামলার সঙ্গে জড়িত নন।
হামলার ঘটনার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার নাটোরে পূর্ণদিবস হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
বড়াইগ্রাম থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির মাসব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে দলের বনপাড়া পৌর শাখা বনপাড়া বাজারে শুক্রবার সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে।
বিএনটির কেন্দ্রীয় স্বনির্ভর সম্পাদক সাবেক ভূমি উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু কর্মসূচিতে উপস্থিত থাকার কথা ছিলো।
ঢাকা থেকে রওনা দিয়ে দুলু বনপাড়ার কাছাকাছি এসেছেন- এমন খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সানাউল্লাহ নেতৃত্বে মিছিল বের করে।
মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বনপাড়া বাজারে এলে আওয়ামী লীগ, এর সহযোগী যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায় বলে বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন।
আহত বিএনপি কর্মী জামাল উদ্দিন আলী সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং যুবলীগ কর্মী রাকিব, জামিল ও বাবলুর নেতৃত্বে লাঠিসোটাসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে মিছিলে হামলা চালানো হয়।
হামলাকারীরা উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।
হামলায় উপজেলা যুবদল সভাপতি রফিক সরদার, নাজিম উদ্দন, আব্দুল আলিম ও মোজাম্মেল হক অন্তত ৪০ জন আহত হয়।
নাটোর থেকে আসা কয়েকজন সাংবাদিক হামলার ছবি তুলতে গেলে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয়।
এতে এটিএন বাংলার ক্যামেরাম্যান রানা আহমেদ, দিগন্ত টেলিভিশনের ক্যামেরাম্যান লিমন হোসেন, দৈনিক ডেসটিনি, সোনালী সংবাদ ও বাংলার চোখের নাটোর প্রতিনিধি শেখ তোফাজ্জল হোসেন ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি নাসিম উদ্দিন আহত হন।
এ সময় দুটি ক্যামেরা ভাংচুর ও তিন ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়।
হামলায় শেখ তোফাজ্জল হোসেনের ডান পা ভেঙে গেছে এবং বাম হাত গুরুতর জখম হয়েছে। মাথা ফেটে গেছে নাসিম ও রানার।
ঘটনার সময় বড়াইগ্রাম পৌরসভার মেয়র ও বিএনপি নেতা মো. ইসাহাক আলীকে বহনকারী মাইক্রোবাস ভাংচুর এবং তাকে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
হামলাকারীরা তিনটি মাইক্রোবাস, তিনটি প্রাইভেটকার ও সাতটি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করে। হামলার সময় বনপাড়া বাজারের সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। ভয়ে লোকজন দিগি
bdnews24