ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেতে একটি পুরনো ভবনের দেয়াল ধসে ২ শিশু মারা গেছে।
শুক্রবার বেলা ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুস সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খাঁ পাড়া এলাকায় একটি পুরান ভবন ধ্বসে রতন (১৪) ও সুমি আক্তার (১৩) মারা যায়।
থানা পুলিশের অপর এসআই রমজান আলী ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুমি একটি পোশাক কারখানা শ্রমিক ও রতন চা দোকানের কর্মী।
তারা খাঁ পাড়ার শিকদার সাবান কারখানা ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় ভবনের দেয়াল ধসে পড়ে। দেয়ালের নীচে চাপা পড়ে দুজন ঘটনাস্থলেই মারা যায়।
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসআইএম/কেএমএস/১৮০২ ঘ.
bdnews24