ফরিদপুর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে ব্যাংকে দায়িত্বরত অবস্থায় নিজের রাইফেলের গুলিতে মারা গেছেন এক পুলিশ কনস্টেবল। ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।
নিহতের নাম সাজ্জাদুর রহমান। তিনি সোনালী ব্যাংকের ফরিদপুরের প্রধান কার্যালয়ের প্রহরায় ছিলেন।
শুক্রবার ভোর ৬টার দিক ব্যাংকের সামনেই সাজ্জাদকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে ফরিদপুর কোতয়ালী থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন। সাজ্জাদের থুতনিতে গুলি লেগেছে।
পুলিশ কর্মকর্তা নূরে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাজ্জাদ ছিলেন ব্যাংকের ১ নম্বর গেটে। হঠাৎ গুলির আওয়াজ শুনে ২ নম্বর গেটে কর্তব্যরত পুলিশ গার্ড আব্দুল হাই ছুটে এসে সাজ্জাদের মৃতদেহ পড়ে থাকতে দেখে কর্মকর্তাদের খবর দেয়।"
ধারণা করা হচ্ছে বসে থাকা অবস্থায় নিজের মুখে গুলি চালান সাজ্জাদ।
সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যুর মামলাও হয়েছে।
নিহত সাজ্জাদের চাচা আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, সাজ্জাদের দাম্পত্য জীবনে অস্থিরতা ছিলো।
"প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ২ বছর আগে সে (সাজ্জাদ) দ্বিতীয় বিয়ে করে। বনিবনা না হওয়ায় দ্বিতীয় স্ত্রী জিয়াসমিন স
bdnews24