ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল ডলার আমদানির অভিযোগে গ্রেপ্তার ক্যামেরুনের নাগরিক ফুয়াং ফিনিক্স রুবেনকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতের অনুমতি পেয়েছে পুলিশ।
উত্তরা থানা।
বৃহস্পতিবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে বিশেষ ক্ষমতা আইনের মামলায় পাঁচদিনের হেফাজত চান তদন্ত কর্মকর্তা উত্তরা থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম ।
শুনানি শেষে তার পক্ষে দাখিল করা জামিন আবেদন বাতিল করে হেফাজত মঞ্জুর করেন মহানগর হাকিম কামরুন্নাহার রুমী।
হেফাজতের আবেদনে বলা হয়, জাল মুদ্রার আরো তথ্য ও সহযোগীদের গ্রেপ্তারে তাদের হেফাজতে জিজ্ঞাসাবাদ জরুরি।
বুধবার ফুয়াংকে উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২২৩৮ ঘ.
bdnews24