ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ায় সারাদেশে জারি করা রেড এলার্ট বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এ ঘোষণা দেন।
গত ৫ সেপ্টেম্বর সারা দেশে এই রেড এলার্ট জারি করা হয়।
সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো জানান, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় দেশের সব জেলায় অ্যানথ্রাক্স এর প্রতিষেধক পাঠানো হয়েছে। কোরবানি ঈদের এক মাস আগে আক্রান্ত এলাকায় প্রতিষেধক দেওয়ার কাজ শেষ করা হবে।
রেড এলার্ট প্রত্যাহার করা হলেও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রেড এলার্ট প্রত্যাহার হচ্ছে জানিয়ে বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে লতিফ বিশ্বাস বলেন, দেশে অ্যানথ্রাক্স (তড়কা) রোগের বিস্তার বন্ধ হয়েছে।
তিনি জানান, গত মাসের মাঝামাঝি সময় থেকেই দেশে আর কোথাও কোনো পশুর অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তাই এ নিয়ে সর্বোচ্চ সতর্কাবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এতে মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম বিঘি
bdnews24