চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাচাই-বাছাই করা শ্রমিকদের অবিলম্বে কাজে পুনর্বহাল করাসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা বিক্ষোভ করেছে।
বুধবার সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বন্দর ভবন ও এর আশে পাশের এলাকায় সরকার সমর্থিত ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।
বৃষ্টির মধ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কারণে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকদের অন্য দাবির মধ্যে রয়েছে বন্দরের ছয় জেটিতে নতুন বার্থ অপারেটর নিয়োগ দেওয়ার আগে শ্রমিকদের পরিচয়পত্র দেওয়া।
স
bdnews24