২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে সংঘর্ষে আহত ১০

গার্মেন্টসের ঝুট নামানো নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 05:32 PM

Updated : 25 Aug 2022, 07:02 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গার্মেন্টসের ঝুট নামানো নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার উপজেলার ফতুল্লার কাশিপুর দেওয়ানবাড়ি এলাকায় এ সংঘর্ষ হয়। পরে র‌্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে দেওয়ান বাড়ি এলাকায় রনি গার্মেন্টসের ঝুট নামাতে যায় স্থানীয় আব্দুল গ্র"পের লোকজন। এ সময় চাচা শ্যামল গ্র"পের ২০/২৫ জন তরুণ তাদের বাধা দিলে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। ধারালো অস্ত্রও ব্যবহার করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৮ ঘ.