২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থবর্ষের ছাত্র নূর ইসলাম লিংকনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 04:54 PM

Updated : 25 Aug 2022, 07:02 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থবর্ষের ছাত্র নূর ইসলাম লিংকনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে কুষ্টিয়ার নারিকেল তলা মেসে পাখার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। লিংকন রংপুর সদর উপজেলার রাধাবর্ণ গ্রামের আশরাফুজ্জামানের ছেলে। কুষ্টিয়া সদর থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি আত্মহত্যার ঘটনা। এতে কোনো সন্দেহ নেই। এছাড়া লিংকনের পরিবারও কোনো অভিযোগ করেনি। তিনি জানান, লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আরফিন সাংবাদিকদের বলেন, "অর্থনীতি বিভাগের এক ছাত্রের আত্মহত্যার খবর পেয়েছি। আমরা তার লাশ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করেছি।" মেসের অন্য সদস্যরা জানান, দুপুর ২টার দিকে তারা জানলার ফাঁক দিয়ে তাকে ফ্যানের সঙ্গে লিংকনকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। গত ২ অক্টোবর লিংকনের