ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মঙ্গলবার বিকালে মোহাম্মদপুর এলাকার একটি সেলুনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং ৮৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে।
র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল খিলজী রোড এলাকায় 'মেগডোনার্স' নামের একটি সেলুনে অভিযান চালায়। সেখান থেকে ১০০০টাকার ৮৩টি জাল নোট উদ্ধার করা হয়।
এ সময় সোহাগ (২২), রাসেল (২১) ও মো. নাছির (২৮) নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২০৫৮ ঘ.
bdnews24