ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আজিমপুর থেকে আকলিমা (১৭) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে বিচারকদের আবাসিক এলাকার রজনীগন্ধা ভবন থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
আকলিমা ঢাকা মহানগর হাকিম এম এ মজিদের বাসার গৃহকর্মী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইলে।
লালবাগ থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারকের বাসার একটি ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আকলিমার লাশ পাওয়া যায়।
ময়নাতদন্তের জন্য লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এম এ মজিদ বাদী হয়ে লালবাগ থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএনএস/ডিডি/২৩৫৩ ঘ.
bdnews24