২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কেবল মেরামতের সময় ইন্টারনেট সংযোগ ব্যাহত হবে না'

অক্টোবরের মাঝামাঝি সময়ে সাবমেরিন কেবল মেরামতের সময় বাংলাদেশে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যাহত হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানী লিমিটেড (বিএসসিসিএল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 12:38 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অক্টোবরের মাঝামাঝি সময়ে সাবমেরিন কেবল মেরামতের সময় বাংলাদেশে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যাহত হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানী লিমিটেড (বিএসসিসিএল)। সোমবার বিএসসিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। মনোয়ার হোসেন বলেন, "সি মি উই-ফোর কেবলের মেরামত কাজ চলাকালে আমরা ভয়েস ও ইন্টারনেট সার্কিটগুলো বিকল্প উপায়ে চালু রাখার ব্যবস্থা করেছি।" গত ২২ সেপ্টেম্বর বিএসসিসিএলকে সাবমেরিন কেবল কন্সোর্টিয়াম প্রাথমিকভাবে জানায়, সি মি উই-ফোর এর দু'টি রিপিটার প্রতিস্থাপন করা প্রয়োজন। তিনি জানান, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ল্যান্ডিং স্টেশনের মাঝামাঝি এলাকায় ওই কেবলের মেরামত কাজ করা হবে। তিনি বলেন, "প্রাথমিকভাবে মেরামতের জন্য আগামী ২-১১ অক্টোবর সময় নির্ধারণ করা হয়। আমাদের বলা হয়, পহেলা অক্টোবর পাওয়ার রিকনফিগারেশনের জন্য সেগমেন্ট-ওয়ান এর সি মি উই-ফোর এর সব কটি স্টেশন তিন থেকে চার ঘণ্টা বন্ধ থাকবে।" সি মি উই-ফোর এর সেগমেন্ট ওয়ান সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, ভারতের চেন্নাই ও শ্রীলঙ্কা হয়ে মুম্বাই পর্যন্ত বি