ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাকাণ্ড মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর জামিন আদেশ স্থগিত করে দেওয়া চেম্বার বিচারপতির আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে ৩ সদস্যর আপিল বিভাগ এ সংক্রান্ত আদেশ দেয়।
গত ৪ মে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সরকারের এক আবেদনে পিন্টুকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে।
৩ মে তাকে পিন্টুকে জামিন দিয়েছিল হাইকোর্ট।
সরকার পক্ষে সোমবার শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পিন্টুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিলসহ ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
ওই ঘটনায় ২৮ ফেব্র"য়ারি লালবাগ থানায় মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/কেএমএস/১৪৩০ ঘ.
bdnews24