২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকাসক্তের গাড়িচাপায় ২ বৃদ্ধের মৃত্যু

মাদকাসক্ত তরুণের গাড়িচাপায় নাটোরের লালপুর উপজেলায় দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হন পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 06:40 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

নাটোর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদকাসক্ত তরুণের গাড়িচাপায় নাটোরের লালপুর উপজেলায় দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হন পাঁচজন। রোববার রাত ৯টার দিকে উপজেলার অমৃতপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার অমৃতপাড়া গ্রামের আব্দুল জলিল (৫৮) ও আখের প্রাংক (৬০)। আশঙ্কাজনক আহত কাবিল ও রাজ্জাক নামে দু'জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বিক্ষুব্ধ জনতার ধাওয়ায় গাড়িটি লালপুর থানায় ঢুকে পড়লে পুলিশ গাড়ির চালক সোহান (২৬), আরোহী সোহেল (২৫) ও নাজমুলকে (৩৮) আটক করে। তাদের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার মশুরিপাড়া গ্রামে। লালপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, লালপুরের মীরগঞ্জ গ্রাম থেকে ফেনসিডিল খেয়ে ওই তরুণরা একটি প্রাইভেটকারে ঈশ্বরদী যাচ্ছিল। মীরগঞ্জ মোড়ে গাড়িটি এক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী বিষয়টি ফোনে রাজশাহীর বাঘা থানায় জানায়। পুলিশের ধাওয়া খেয়ে রাত ৯টার দিকে অমৃতপাড়া বাজারে এসে তারা এলাকাবাসীর অবরোধে পড়ে। তখন তারা গাড়িটি জনতার উপর তুলে দিলে ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩২ ঘ.