২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় ১ লাখ আনসার

আসন্ন দুর্গাপূজায় মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে মোট ১ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 06:00 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন দুর্গাপূজায় মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে মোট ১ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এর বাইরে র‌্যাব ও পুলিশ সদস্যরাও মণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। রোববার সচিবালয়ে দুর্গাপূজার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। এ বছর দেশে মোট পূজা মণ্ডপের সংখ্যা প্রায় ২৪ হাজার। এর মধ্যে ঢাকায় রয়েছে ১৯১টি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হিন্দু স