২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার ৩ জেএমবি চারদিনের রিমান্ডে

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি'র গ্রেপ্তার তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 05:51 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি'র গ্রেপ্তার তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। রোববার ঢাকার মুখ্য বিচার বিভাগীয় হাকিম ওয়াসিম শেখ এ আদেশ দেন বলে নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের পরিদর্শক রবীন্দ্র নারায়ণ সাহা। শুক্রবার রাতে ঢাকামুখী একটি বাস থেকে জয়পুরহাটের শরীফুল ইসলাম লিখন (৩২), দিনাজপুরের শাহীনুর রহমান শাহিন (২২) এবং কুড়িগ্রামের চাইনুর রহমান বাবুলকে (২৪) গ্রেপ্তার করে র‌্যব। এ সময় তাদের কাছ থেকে আটটি পেট্রোল বোমা, বোমা তৈরির পাঁচশ' গ্রাম বিস্ফোরক দ্রব্য, পাঁচশ' গ্রাম করে পটাশ, সালফার, বরিক পাউডার এবং ৮০টি মার্বেল ও চারটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করে। শনিবার গভীর রাতে র‌্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) রেজাউল করিম বাদী হয়ে তাদের বিরুদ্ধে সাভার থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পৃথক দু'টি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি//পিবি/জেবি/ডিডি/২৩৪৬ ঘ.