২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগ বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর স্বাস্থ্য বিভাগের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 01:45 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

পিরোজপুর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিরোজপুর স্বাস্থ্য বিভাগের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধরা। রোববার জেলার স্বরূপকাঠী উপজেলা বন্দরে এই মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সন্তান ও চাকরি প্রার্থীরা। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে 'স্বরূপকাঠীর সর্বস্তরের জনগণ' এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের সময় বিক্ষুব্ধরা অবিলম্বে নিয়োগ বাতিল এবং যোগ্যতা ও কোটার ভিত্তিতে বিভিন্ন পদে নিয়োগের দাবি জানান। সিভিল সার্জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণও দাবি করেন তারা। স্বরূপকাঠী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার প্রমুখ বক্তব্য রাখেন। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য শাহ আলম সাংবাদিকদের বলেন, জেলা স্বাস্থ্য বিভাগে জনবল নিয়োগের ক্ষেত্রে নিয়ম-নীতি মানা হয়নি। দুর্নীতিরও অভিযোগ রয়েছে। তাই নিয়োগ বাতিল করে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এমএলএসএস, অফিস সহকারী ও ঝাড়